লাল আপেল আর আধুনিক ঐতিহ্য মিশ্রণে ভক্তদের তাক লাগল জয়া আহসান।
ভক্ত-অনুরাগীদের চোখ ধাঁধানো নতুন লুক নিয়ে এবারও হাজির হয়েছেন জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে অভিনেত্রীর সাজ ছিল আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক অভিনব মিশ্রণ।
ধূসর জিন্সের সঙ্গে লাল রঙের পাথরের কাজ করা জমকালো ব্লাউজের কম্বিনেশন চোখে পড়ার মতো। মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ, কপালে লাল টিপ আর চোখে স্টাইলিশ রোদচশমা পুরো সাজকে দিয়েছে এক অভিনব আভিজাত্যপূর্ণ ভাব। হাতে পাথরের তৈরি চুড়ি ও বালা পরেছেন তিনি।
সবচেয়ে চমক ছিল তার হাতে থাকা টুকটুকে লাল আপেল। কখনো তা হাতে ধরে, কখনো মাথায় ব্যালেন্স করে, আবার কখনো ঠোঁটের কাছে নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। জয়া ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আপেল হয়ো না।’
ভক্তরা এই ব্যতিক্রমী লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে’, কেউবা মজা করে মন্তব্য করেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’ কিছু ভক্ত আবার প্রেমময় ভাষায় লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’
মতামত দিন