বিনোদন
ছবি: সংগৃহীত

শাকিব-নির্ভরতায় ক্ষতি দেখছেন অপু বিশ্বাস,নতুন নায়ক–প্রযোজকদের পাশে থাকার আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে শাকিব খানই প্রধান ভরসা—এটা কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু এই একনায়কত্বই এখন ইন্ডাস্ট্রির জন্য অশুভ সংকেত বলে মনে করেন অভিনেত্রী অপু বিশ্বাস।

তার দাবি, অন্য নায়কদের তুলে ধরতে প্রযোজকদের অনীহাই চলচ্চিত্রকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করে অপু বলেন, বছরের পর বছর ধরে বড় প্রোডাকশন হাউসগুলো শাকিব খান ছাড়া অন্য কারও ওপর নির্ভর করতে চায় না। তার ভাষায়, এই প্রবণতা সিনেমার ভবিষ্যতের জন্য মোটেও ইতিবাচক নয়। শিল্পের উন্নতি চাইলে নতুন মুখ এবং নতুন উদ্যোগকে জায়গা দিতে হবে।

এ সময় ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। নিয়মিত ট্রল বা কটু মন্তব্যের বিষয়ে অভিযোগ না করে উল্টো সমালোচকদের প্রতি ‘পজিটিভ বুলিং’ করার আহ্বান জানান তিনি। অপুর ব্যাখ্যা—সমালোচনা অবশ্যই থাকুক, কিন্তু তা যেন শেখার ও ভালো কাজ করার অনুপ্রেরণা তৈরি করে।

সংবাদ সম্মেলনে তিনি নতুন প্রযোজনা সংস্থাগুলোর ভূমিকারও প্রশংসা করেন। বিশেষ করে ‘এম কে প্রোডাকশন’-এর উদ্যোগকে সামনে এনে অপু বলেন,শাকিব-নির্ভরতার এই স্থবির অবস্থাকে ভাঙতে যারা সাহস দেখাচ্ছেন, তাদের প্রতি সমর্থন জানানো এখন সবার দায়িত্ব।

অপু বিশ্বাসের মতে, ইন্ডাস্ট্রিকে বৈচিত্র্যময় করতে হলে নতুন নায়ক—নতুন নির্মাতা এবং নতুন প্রযোজকদের পথে বাধা নয়, বরং সহযোগিতা হওয়া উচিত। তাহলেই বাংলা সিনেমা আবারও গতিশীল হয়ে উঠবে।

মতামত দিন