হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী।
ওপার বাংলার প্রসিদ্ধ গায়ক নচিকেতা চক্রবর্তী শনিবার রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্র বলছে, রাত ২টার দিকে নচিকেতার বুকের ব্যথা গুরুতর আকার নেয়। জরুরি ভিত্তিতে তার হৃদপিণ্ডে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গায়কের ঘনিষ্ঠ একজন বলেন, পূর্বে নচিকেতার হৃদরোগের কোনো ইতিহাস ছিল না। স্বাস্থ্য সচেতন ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে অনেক অনুষ্ঠান এবং পরিশ্রমের কারণে শরীরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
এর কারণে রবিবার (৭ নভেম্বর) আসানসোলে নির্ধারিত তার কনসার্ট বাতিল হয়েছে। হাসপাতাল সূত্র জানাচ্ছে, আগামী কয়েক দিনের অনুষ্ঠানও একই কারণে স্থগিত রাখা হয়েছে।

মতামত দিন