বিনোদন
ছবি: সংগৃহীত

‘মালিক’ সিনেমার শুটিংয়ে আগুনে দগ্ধ হলেন আরেফিন শুভ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার বাইরে ‘মালিক’ সিনেমার শুটিং চলাকালীন চিত্রনায়ক আরেফিন শুভ অগ্নিদগ্ধ হয়েছেন। শুটিং হয়েছিল এক নির্জন লোকেশনে।

ঘটনা ঘটে যখন পরিকল্পিত অ্যাকশন দৃশ্যে শরীরের নিচের দিকে সামান্য আগুন লাগানো হচ্ছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের শিখা তার পায়ে লেগে যায়।

প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ, কিন্তু থামাতে না পারায় ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শুটিং ইউনিট সঙ্গে সঙ্গে ছুটে এসে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বা আহতের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এটি আরেফিন শুভর প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ২০১৪ সালে ‘অগ্নি’ সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন, পরে ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এছাড়া ‘কিস্তিমাত’ সিনেমার শুটিংয়ে ঘোড়ায় চড়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন তিনি।

শুভের ফ্যান ও সিনেমা দর্শকরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং শুটিং নিরাপত্তা বিষয়ে আরও সতর্কতা নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

মতামত দিন