বিনোদন
ছবি: সংগৃহীত

আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে সেটাতেই আমরা মগ্ন থাকতে চাই,মেয়েকে নিয়ে সিদ্ধার্থের আবেগঘন বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির জীবনে নতুন আলো এসেছে কন্যাসন্তানের আগমনের মাধ্যমে। বাবা-মা হিসেবে তাদের দিনরাত এখন আনন্দ, দায়িত্ব এবং নতুন অভিজ্ঞতায় ভরপুর।

সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের এই নতুন যাত্রার অনুভূতি ভাগ করেছেন—যেখানে উঠে এসেছে ঘুমহীন রাতের ক্লান্তি, মেয়ের ছোট ছোট হাত ধরে বিস্ময়ের মুহূর্ত এবং বাবা-মা হওয়ার আনন্দ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দম্পতি সম্প্রতি তাদের কন্যার নামও প্রকাশ করেছেন। রাজকন্যার নাম রাখা হয়েছে সায়ারা। সিদ্ধার্থ ও কিয়ারা জানিয়েছেন, সায়ারাকে ঘিরে প্রতিটি দিন কেটে যাচ্ছে যেন খুব দ্রুত, এবং তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়।

বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিদ্ধার্থ মালহোত্রা বলেন, “একটা ছোট্ট প্রাণ, যে এখনো কথা বলতে শিখেনি, তার সামনে আমরা যেন মুগ্ধ হয়ে যাই। এই পরিবর্তন আমাদের দুজনকেই গভীর আনন্দ দিয়েছে।” তিনি আরও যোগ করেন, “আমরা চাই এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করে প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে। কিয়ারা ধীরে ধীরে মনের জোরে আমাদের জীবনকে নতুনভাবে সাজাচ্ছে, তার জন্য আমার শ্রদ্ধা।”

মতামত দিন