আবার একসাথে সিনেমাতে দেখা যাবে রণবীর–দীপিকাকে।
বলিউড তারকা রণবীর কাপুর নতুন এক সিনেমার জন্য প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে বেছে নিয়েছেন, যা ইতিমধ্যেই সমালোচনার বিষয় হয়েছে। জানা যাচ্ছে, এই প্রজেক্টে তার বর্তমান স্ত্রী আলিয়া ভাটকে অন্তর্ভুক্ত করা হয়নি।
সিনেমাটি রাজ কাপুরের স্বপ্নের স্টুডিও আরকে ফিল্মস পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে তৈরি হতে যাচ্ছে। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে আলোচিত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ১৯৫৬ সালের জনপ্রিয় সিনেমা ‘ছোরি ছোরি’র আধুনিক রিমেক হতে পারে এই নতুন প্রজেক্ট। রণবীর চান, রাজ কাপুরের ঐতিহ্য নতুনভাবে তুলে ধরা হোক এবং সমসাময়িক দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করুক।
পরিচালকের দায়িত্ব পেতে চলেছেন রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখার্জি। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সাফল্যের পর তারা আবারও পর্দায় একসাথে কাজ করতে যাচ্ছেন। জানা গেছে, অয়ন ইতিমধ্যেই কয়েক মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন এবং এই সিনেমাটিকে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে দেখছেন।
রণবীর ও দীপিকার অনস্ক্রিন জুটি পূর্বেও দর্শকদের মন জয় করেছে—‘বাচনা অ্যায় হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘তামাশা’-র মতো সিনেমায় তাদের অভিনয় প্রমাণ করেছে যে, ব্যক্তিগত জটিলতা থাকা সত্ত্বেও তাদের পেশাদারিত্ব এবং বোঝাপড়া পর্দায় জোরালো প্রভাব ফেলে।
মতামত দিন