বিনোদন
ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়ারকে বিয়ে করতে চান পাকিস্তানের বিতর্কিত মুফতি কাভি।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত-পাকিস্তান সীমান্ত সংক্রান্ত বিতর্ককে পেরিয়ে এবার বিনোদন জগতে নতুন ধরনের বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিয়ের ইচ্ছার কথা জানিয়েছেন।

মুফতি কাভি দাবি করেছেন, ঐশ্বরিয়া ও স্বামী অভিষেক বচ্চনের বিচ্ছেদ হলে তিনি বিশ্বাস করেন যে ঐশ্বরিয়াই তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তিনি একই সঙ্গে জোর দিয়ে বলেছেন, তিনি চান না যে তাদের দাম্পত্য জীবনে কোনো বিচ্ছেদ ঘটুক।

পডকাস্টের সঞ্চালক যখন প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন, তখন কাভি বলেন, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে নাম পরিবর্তন করে ‘আয়েশা’ রাখা হবে। তিনি বলেন, “ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী যদি নিজের নাম আয়েশা হিসেবে লিখেন, সেটা আমার জন্য আনন্দের বিষয় হবে।”

মুফতি আবদুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় আসেন। এর আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের ধর্ম পরিবর্তন এবং নাম পরিবর্তন সম্পর্কেও মন্তব্য করেছিলেন। কাভি দাবি করেছেন, তার পরামর্শে রাখি নাম রেখেছিলেন ‘ফাতিমা’ এবং তিনি একইভাবে তার বিয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলে

মতামত দিন