বিনোদন
ছবি: সংগৃহীত

বিয়ে নিয়ে সবাইকে চমকে দেবেন দেব ও রুক্মিণী মৈত্র।

নিজেস্ব প্রতিবেদক:

টলিউড অভিনেতা ও তৃণমূলের সাংসদ দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর ব্যক্তিগত জীবন ভক্তদের জন্য সবসময়ই কৌতূহলের বিষয়। সম্প্রতি তাদের বিয়ে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রুক্মিণী একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন, যে দিন সবাই বিয়ের বিষয়ে আর প্রশ্ন করবে না, ঠিক সেই দিন তারা সবাইকে চমকে দেবেন। কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন, ঠিক কোন সময়ে অনুষ্ঠানটি হবে তা বলা সম্ভব নয়।

দেবও আগের সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ে তার ভাগ্যের ব্যাপার। তিনি জানিয়েছেন, তিনি কাউকে অনুকরণ করতে চান না, নিজেই যেমন আছেন তাতে সন্তুষ্ট। তবে বিয়ের পরিকল্পনা অবশ্যই চলছে এবং খুব শিগগির সেটি সকলের সামনে আসবে।

দেবের হাত ধরেই রুক্মিণী ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেন। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’সহ একাধিক সিনেমায় তাদের জুটি দর্শকদের নজর কাড়ে। সিনেমার বাইরে তাদের ঘনিষ্ঠতা ও বিভিন্ন সময়ের খুনসুটি থেকে বোঝা যায়, তারা বাস্তবেও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।

যদিও ২০২৪ সালে গুগল সার্চে তাদের বিবাহিত ও সন্তানসহ দেখানো হয়েছিল, সেটি ভক্তদের বিভ্রান্ত করেছিল। তখন তারা সেই তথ্য গুজব হিসেবে উড়িয়ে দিয়েছিলেন। এবার আসলেই কবে দেব–রুক্মিণীর বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা হবে, সেটাই এখন আলোচনার বিষয়।

মতামত দিন