৩৭ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রিয় পাঞ্জাবি গায়ক হরমন সিধুর মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
মাত্র ৩৭ বছর বয়সে জীবন হারালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হরমন সিধু। শনিবার (২২ নভেম্বর) সকালে পাঞ্জাবের খিয়ালা গ্রামের কাছে মানসা-পটিয়ালা রোডে তার গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ এত ভয়াবহ ছিল যে গাড়ির আরোহীদের বেঁচে থাকার সুযোগ ছিল না।
সংক্ষিপ্ত সময়ে খ্যাতি অর্জন করেছিলেন হরমন। তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘পেপার ইয়া পেয়ার’, ‘মুলতান ভার্সেস রাশিয়া’, ‘কই চক্কর নেহি’, ‘বেবে বাপু’সহ একাধিক হিট গান। ‘পেপার ইয়া পেয়ার’ গানটি তিনি পূজার সঙ্গে যৌথভাবে পরিবেশন করেছিলেন। হরমনের আকস্মিক মৃত্যুর খবর শোনার পর তার অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন