বিনোদন
ছবি: সংগৃহীত

অরিজিত সিং–এর বাংলাদেশের কনসার্ট নিয়ে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করেছেন আয়োজকরা।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিত সিং–এর নাম শুনলেই ভক্তরা উদ্দীপ্ত হয়ে ওঠেন। সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বাংলাদেশে আসার খবর ছড়ালেও এই বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো যৌথভাবে ‘অরিজিত সিং লাইভ ইন ঢাকা’ নামের কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে। তবে ট্রিপল টাইম কমিউনিকেশনসের একজন কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তাই ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অরিজিত সিং-এর এজেন্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে, কিন্তু এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে শিগগিরই কনসার্ট আয়োজন সম্ভব নয়। সম্ভাব্য সময় হিসেবে আগামী বছরের শেষভাগ বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, অরিজিত সিং ২০১৬ সালে বাংলাদেশে কনসার্ট করলেও, ব্যক্তিগত জীবন খুবই সাদামাটা। তিনি স্কুটি চালিয়ে বেড়ানো বা সাধারণ স্কুলে শিশুকে পড়ানো ইত্যাদি নিয়ে পরিচিত। সিনেমায় গান করানো বা কনসার্ট আয়োজনের জন্য তার পারিশ্রমিক যথেষ্ট চড়া; সিনেমার একটি গান করতে নেন প্রায় ১০ লাখ রুপি, কনসার্টের জন্য ১.৫ কোটি রুপি।

মতামত দিন