বিনোদন
ছবি: সংগৃহীত

কণ্ঠের জাদু ছড়াতে বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এবার সরাসরি বাংলাদেশের মঞ্চে গান পরিবেশন করবেন।তার কণ্ঠে প্রেম, আবেগ ও স্মৃতির ছোঁয়া থাকে, যা কোটি কোটি শ্রোতাকে মুগ্ধ করে।

এবার সেই অভিজ্ঞতা পাবেন বাংলাদেশের সংগীতপ্রেমীরা।

ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকিট টুমোরো ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের আগমনের প্রচারণা শুরু করেছে। তবে পারফর্ম্যান্সের সঠিক তারিখ এখনো জানা যায়নি।

এর আগে অরিজিৎ সিং ২০১৬ সালে বাংলাদেশে আসেন। তখন আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে একটি অসাধারণ অনুষ্ঠান উপস্থাপন করেছিলেন। এবারের আগমনও দর্শকদের জন্য হবে এক বিশেষ সংগীতানুভূতির সুযোগ।

মতামত দিন