হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে: সংস্কৃতি উপদেষ্টা।
কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন।
সোমবার (২৭ অক্টোবর) রাতের ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, “হুমায়ূন আহমেদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক আইকন।”
উদযাপনের বিস্তারিত জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজের এই পর্বে আমরা হুমায়ূন আহমেদকে স্মরণ করব। অনুষ্ঠানে গান, আলাপ-আলোচনা ও তার জীবন ও কাজের ছবি প্রদর্শন করা হবে। এবারের আয়োজন হবে আগের চেয়ে বড় এবং আরও বিস্তৃত।
মতামত দিন