বিনোদন
ছবি: সংগৃহীত

মা হতে চলা কিয়ারাকে স্বামীর কোটি টাকার উপহার।

কিছুদিন আগে বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছেন, তাদের সংসারে নতুন অতিথি আসছে। এই ঘোষণা দেওয়ার পর থেকে কিয়ারাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।

জানা গেছে, মা হওয়ার আগেই তিনি তার হাতে থাকা সিনেমাগুলোর শুটিং শেষ করে কিছু সময়ের জন্য ছুটিতে যাবেন।

এবার কিয়ারা আলোচনায় এসেছেন স্বামীর কাছ থেকে কোটি টাকার উপহার পেয়ে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মা হতে চলা কিয়ারা সিদ্ধার্থ মালহোত্রা থেকে পেয়েছেন একটি বিলাসবহুল গাড়ি, যা হল টয়োটা ভেলফায়ার। বলিউডের বেশ কিছু তারকাই এই গাড়িটি ব্যবহার করেন, যেমন অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, কৃতি শ্যানন, অক্ষয় কুমার এবং আমির খান।

এই গাড়িটির দাম ১ কোটি ১২ লাখ রুপি বলে জানা গেছে।

কিয়ারা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মা হওয়ার ঘোষণা দেন, তখন তিনি বলেছিলেন, “আমাদের জীবনের বড় উপহার আসছে।”

এছাড়া, কিয়ারা সম্প্রতি শংকরের সিনেমা ‘গেম চেঞ্জার’-এ অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে পর্দায় দেখা গেছে দক্ষিণী তারকা রাম চরণকে। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করেনি।

বর্তমানে কিয়ারার হাতে রয়েছে দুটি বড় বাজেটের সিনেমা। এর একটি ‘ওয়ার ২’ এবং অন্যটি ‘টক্সিক’। ‘ওয়ার ২’ চলতি বছর মুক্তি পেতে পারে, তবে ‘টক্সিক’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। এই সিনেমাটিতে কিয়ারা ছাড়াও থাকবেন যশ, নয়নতারা এবং তারা সুতারিয়া।

মতামত দিন