বিনোদন
ছবি: সংগৃহীত

বেলুচিস্তান প্রসঙ্গ ঘিরে পাকিস্তানে নিষিদ্ধ বলিউড তারকা সালমান খান।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউডের সুপারস্টার সালমান খানকে পাকিস্তানে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে দেশটির সরকার। সম্প্রতি এক আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা সত্তা হিসেবে উল্লেখ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সালমান খানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে দেশটির ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীন ‘সিডিউল-৪’ তালিকায়। এই তালিকায় সাধারণত এমন ব্যক্তিদের রাখা হয়, যাদের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে আয়োজিত ‘জয় ফোরাম ২০২৫’-এ শাহরুখ খান ও আমির খানের সঙ্গে উপস্থিত ছিলেন সালমান। সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনার সময় তিনি বলেন, “এখানে হিন্দি সিনেমা মুক্তি পেলে তা সুপারহিট হয়। তামিল, তেলুগু বা মালয়ালম ছবিও শত কোটি রুপি আয় করতে পারে, কারণ এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে—বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান...”

তার এই মন্তব্যের পরই পাকিস্তানজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ইসলামাবাদ দাবি করে, বেলুচিস্তানকে পৃথক দেশ হিসেবে উপস্থাপন করা তাদের সার্বভৌমত্বের প্রতি ‘অবমাননা’।

অন্যদিকে, ভারতের সামাজিক মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, সালমানের বক্তব্য ‘ভুলভাবে ব্যাখ্যা’ করা হয়েছে এবং তিনি রাজনৈতিক ইঙ্গিত না দিয়ে কেবল আঞ্চলিক বৈচিত্র্যের  কথা বলেছেন।

মতামত দিন