বিনোদন
ছবি: সংগৃহীত

ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য অনেক সময় পুরুষ সহকর্মীদের ‘ইগো’ বোঝা জরুরি: জাহ্নবী কাপুর।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউডে জন্ম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু জাহ্নবী কাপুর। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা হলেও, তিনি নিজ প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে লড়ছেন।

সম্প্রতি করণ জোহরের শোয়ে হাজির হয়ে জাহ্নবী ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা খোলাখুলিভাবে ব্যক্ত করেছেন।

শোতে তাকে প্রশ্ন করা হয়, অভিনয়ের সময়ে কি কখনও কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। জাহ্নবী উত্তর দিয়েছেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য অনেক সময় পুরুষ সহকর্মীদের ‘ইগো’ বোঝা জরুরি। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতি এড়ানোর জন্য তিনি মাঝে মাঝে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন না এবং বোকা হওয়ার ভান করেন। এতে তিনি মনে করেন, সমস্যা এড়ানো যায় এবং কারো কাছে বিরক্তিকর হয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

তিনি আরও বলেন, “আমি প্রথমেই দাবি করি না যে আমি পুরোপুরি বুঝতে পারি কীভাবে আমার চরিত্রটি ফুটিয়ে তুলব। বরং সেটা খোলাখুলি মেনে নেওয়াটাই আমার কাছে নিরাপদ।”

২০১৮ সালে অভিষেকের পর থেকে জাহ্নবী এখন পর্যন্ত প্রায় ১৩টি সিনেমায় কাজ করেছেন। ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে প্রশংসা পেয়েছেন, কিন্তু সাম্প্রতিক কিছু সিনেমা যেমন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি।

মতামত দিন