বিনোদন
ছবি: সংগৃহীত

জীবনে শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়: পরীমনি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবার নিজের জন্মদিন উদযাপন করেছেন দেশের বাইরে, মালয়েশিয়ায়। প্রতি বছরই ঘটা করে জন্মদিন পালন করেন তিনি, তবে এবারের আয়োজন ছিল বিশেষ এবং বিদেশে প্রথমবারের মতো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা গেছে, কেক হাতে উচ্ছ্বসিত মুখে হাসছেন পরীমনি। সাজানো পরিবেশ, রঙিন আলো আর হাসিখুশি মুহূর্তগুলো ঘিরে ছিল জন্মদিনের আমেজ।

ছবিগুলোর ক্যাপশনে নিজের জীবনের অনুভূতি প্রকাশ করে পরীমনি লিখেছেন, “জীবন শুধু টিকে থাকার জন্য নয়, বাঁচার আনন্দটা উপভোগ করাই আসল। সুখ, দুঃখ, কষ্ট, ভালোবাসা—সবকিছু নিয়েই এই জীবনকে আমি উদযাপন করি।” পাশাপাশি নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।

তার এই পোস্ট ঘিরে মন্তব্যের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, “হ্যাপি বার্থডে ডিয়ার পরীমনি”, আবার কেউ দোয়া করে বলেছেন, “আপনার জীবনে আরও সুখ ও সাফল্য আসুক।”

পরীমনির এই বিদেশি জন্মদিন উদযাপন এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মতামত দিন