বিনোদন
ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের রাস্তায় অভিনেত্রী খুশি মুখার্জির আতশবাজি বিতর্ক ভাইরাল ভিডিও।

নিজেস্ব প্রতিবেদক:

মুম্বাইয়ের ব্যস্ত এক ফুটপাতে অস্বাভাবিকভাবে উত্তেজিত অবস্থায় দেখা গেছে অভিনেত্রী খুশি মুখার্জিকে। ভিডিওতে দেখা যায়, তিনি একের পর এক আতশবাজির বক্স রাস্তায় ছুড়ে দিচ্ছেন এবং দোকানদার ও পথচারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন।

পরিস্থিতি মুহূর্তেই ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়ায়।

ঘটনার সময় একটি নীল মার্সিডিজ গাড়ি দোকানের সামনেই দাঁড়িয়ে ছিল। খুশি চিৎকার করে বলেন, “আমার গাড়ি ধাক্কা খেয়েছে আর তোমরা এখানে পটকা বিক্রি করছ!” দোকানদাররা তাকে শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা আরও বাড়ে। একজন দোকানদার বলেন, “ওকে বোঝাও, ওর বেশি হয়ে যাচ্ছে, এখন মার খাবে।”

ভিডিওর অন্য অংশে দেখা যায়, খুশি পুলিশের সঙ্গে তর্ক করছেন। তিনি অভিযোগ করেন, “আমার গাড়ি ঠুকে গেল রিকশাওয়ালা! ১০০ নম্বরে ফোন করেছি, কেউ ধরেনি! এটা কি চলবে?” পুলিশের চেষ্টা সত্ত্বেও অভিনেত্রী ক্ষোভে আতশবাজির বক্স ছুড়ে চলেন।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানায়, একটি অটোরিকশা খুশির গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায় এবং রাস্তার কেউ সেটি আটকায়নি। রাগে আশপাশের দোকানগুলোতে ক্ষোভ ঝাড়েন তিনি। ঘটনাটির সঠিক তারিখ এখনো নিশ্চিত নয়।

খুশি মুখার্জি মূলত দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী। ২০১৩ সালে ‘আঞ্জল থুরি’ চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পরবর্তীতে তেলেগু ও হিন্দি সিনেমায়ও কাজ করেছেন। এমটিভির রিয়েলিটি শো ‘স্প্লিটভিলা’ ও ‘লাভ স্কুল’-এ অংশ নেওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

তিনি একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন, যার মধ্যে কিছু প্রাপ্তবয়স্ক কনটেন্ট রয়েছে—যেমন ‘গান্ডু’ (২০১৯), ‘নুরি’ (২০২০) ও ‘স্ট্রেঞ্জার’ (২০২১)।

মতামত দিন