বিনোদন
ছবি: সংগৃহীত

মেহের আফরোজ শাওনের মা তহুরা আলী আর নেই।

নিজেস্ব প্রতিবেদক:

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী (৭২) বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। শাওন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই শোকের খবর জানান এবং সবাইকে তার মায়ের রুহের জন্য দোয়া করার আহ্বান জানান।

প্রথম জানাজা আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা মাগরিবের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

ফেনীতে জন্ম নেওয়া তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে শিক্ষকতা, রাজনীতি ও বাণিজ্য ক্ষেত্রে সক্রিয় ছিলেন। তিনি দুই দফা সংসদ সদস্য এবং সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন