রকস্টার নগরবাউল জেমসের জীবনে তৃতীয় সন্তানের আগমন।
রকস্টার নগরবাউল জেমস দীর্ঘ এক দশকের পর আবারও বাবা হয়েছেন। চলতি বছরের জুনে তাঁর তৃতীয় স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন সন্তানের মা হয়েছেন।
এক পত্রিকার সঙ্গে আলাপকালে উচ্ছ্বসিত জেমস বলেন, “এ অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, আমি সুস্থ সন্তান পেয়েছি। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।”
জেমসের বিবাহ জীবনও আলোচিত। ২০০৩ সালে চলচ্চিত্র অভিনেত্রী রথির সঙ্গে বিচ্ছেদের পর তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০১৪ সালে বিচ্ছেদ হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। নামিয়া আমিনের সঙ্গে পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় বিয়ে করেন জেমস।
নতুন সন্তান জিবরান আনাম জন্মগ্রহণ করেন ৮ জুন, নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে। নামিয়া আমিন নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
মতামত দিন