বিনোদন
ছবি: সংগৃহীত

দীপাবলিতে প্রথমবারের মতো কন্যাসন্তানকে প্রকাশ্যে আনলেন দীপিকা-পর্দা রণবীর।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দীপাবলির দিনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে তাদের কন্যা দুয়াকে প্রকাশ্যে উপস্থাপন করেছেন। পরিবারসহ উদযাপিত এই আলোকোজ্জ্বল উৎসবের মুহূর্তগুলো তারা সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন।

ছবিতে দেখা যায়, মা-মেয়ে জুটি একরঙা লাল চুড়িদার পরে সাজগোজ করেছেন, সঙ্গে আছে সোনার অলঙ্কার। দীপিকার সাজে যেভাবে ঐশ্বর্য ফুটেছে, দুয়াতেও তেমনি ফুটেছে মায়ের স্বভাবের ছাপ। অন্যদিকে, রণবীর সিং ছিলেন সাদা-ঘিয়ের শেরওয়ানি পরিহিত।

একই ফ্রেমে তিনজনের হাস্যোজ্জ্বল মুহূর্ত দেখা যায়—দুয়া বাবা-মায়ের কোলে খেলছে, কখনো হাসছে।ছবির ক্যাপশনে সংক্ষেপে লেখা ছিল, “দীপাবলির শুভেচ্ছা।” ভক্তরা বহুদিন ধরে ছোট্ট দুয়াকে দেখার অপেক্ষায় ছিলেন। কেউ মনে করছেন দুয়া দীপিকার মতো,আবার অনেকে রণবীরের চোখ-মুখের ছাপ খুঁজে পেয়েছেন।

পাঁচটি ছবির শেষটিতে দুয়া মা দীপিকার কোলে বসে দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন—এই দৃশ্য অনুরাগীদের হৃদয় স্পর্শ করেছে। উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরদিন দীপিকা কন্যাসন্তানের জন্মের খবরে আনন্দ ভাগ করেছিলেন। তাদের মেয়ের নাম তারা একই বছরের দীপাবলিতেই প্রকাশ করেছিলেন, তবে আগে শুধু পায়ের ছবিটি দেখানো হয়েছিল।

মতামত দিন