বিনোদন
ছবি: সংগৃহীত

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছেন নারী উদ্যোক্তা।

নিজেস্ব প্রতিবেদক:

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন ‘ঝিলিক’ নামে এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীকে উদ্দেশ্য করে ওই নোটিশ পাঠানো হয়েছে—এ দাবি করেছে নোটিশ প্রেরক পক্ষ।

নোটিশে বলা হয়েছে, অভিযোগকারী তার অনলাইন পেজে প্রদর্শিত এক শাড়ি (বাজার মূল্য ২৮,৮০০ টাকা) সম্পর্কে তিশার আগ্রহ প্রকাশ করলে, পেজ কর্তৃপক্ষ তাকে শাড়িটিই পেজ প্রোমোশনের বিনিময়ে উপহার হিসেবে প্রদান করে এবং তার নিবাসে পৌঁছে দিয়ে দেন। নোটিশে উল্লেখ আছে, তিশা ২০২৫ সালের ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন।

তবে নোটিশকারীর পক্ষের দাবি—১০ মাস পার হওয়া সত্বেও তিশা শাড়িটি পরিধান করে পেজের প্রচার করেননি এবং গত ছয় মাস ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও বন্ধ রেখেছেন। নোটিশে বলা হয়েছে, তিশা বিভিন্ন ভয়েস মেসেজ ও ম্যাসেজে শাড়িটি পরিধান করে প্রোমোশনের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পরে তিনি প্রোমোশন বা শাড়ির মূল্য পরিশোধে জড়িত ছিলেন না; পেজ কর্তৃপক্ষের পুনরায় যোগাযোগেও কোনো প্রতিউত্তর পাননি।

অভিযোগ সূত্রে আরও বলা হয়, বিষয়টি নিয়ে অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তিশার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্টে তিনি জানান, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।” নোটিশে দাবি করা হয়েছে, এ ধরনের বক্তব্য মানহানিকর, কুরুচিপূর্ণ ও সত্য গোপনের উদ্দেশ্যে এবং এতে নোটিশপ্রাপকের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে তানজিন তিশাকে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে শাড়িটির মূল্য ও ক্ষতিপূরণসহ মোট ১ লাখ টাকা পরিশোধ এবং ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। নোটিশপ্রেরক হুমকি দিয়েছেন—উক্ত দাবিগুলো না মানলে তাদের আইনগত অধিকার প্রয়োগ করতে হবে এবং বাংলাদেশ Penal Code সহ প্রাসঙ্গিক ধারায় মামলা করা হবে।

মতামত দিন