বিনোদন
ছবি: সংগৃহীত

দেব-রুক্মিণী সম্পর্ক নিয়ে নতুন জল্পনা, টালিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জনের ঝড়।

নিজেস্ব প্রতিবেদক:

টালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণীকে ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে। প্রায় এক যুগের প্রেমের সম্পর্ক এবার নাকি ভাঙনের পথে— এমনই কানাঘুষা ঘুরছে টালিগঞ্জের অন্দরমহলে।

সাম্প্রতিক সময় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না বললেই চলে। সোশ্যাল মিডিয়ায়ও নেই আগের মতো মেলবন্ধন। ফলে অনেকে ধরে নিচ্ছেন, সম্পর্কের উষ্ণতা নেমে এসেছে ঠান্ডায়। ঘনিষ্ঠ সূত্র বলছে, গত কয়েক মাস ধরেই তাদের মধ্যে মতবিরোধ ও দূরত্ব বাড়ছিল। এমনকি একসময় রুক্মিণী দেবকে ইনস্টাগ্রামে আনফলোও করেছিলেন— যদিও পরে মিল হয়েছিল সাময়িকভাবে।

এখন পরিস্থিতি আবার বদলে গেছে। দেবের জীবনের গুরুত্বপূর্ণ ইভেন্ট— ফিল্ম ক্যারিয়ারের ২০ বছর পূর্তি অনুষ্ঠান কিংবা ‘রঘু ডাকাত’–এর প্রিমিয়ার— কোনোটাতেই দেখা যায়নি রুক্মিণীকে। তাই ভক্তদের প্রশ্ন, সব ঠিক আছে তো?

সম্প্রতি মুম্বাই থেকে কালীপূজার এক আয়োজনে অংশ নিতে অল্প সময়ের জন্য কলকাতায় ফিরেছেন রুক্মিণী। তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, কেন ‘রঘু ডাকাত’–এর প্রদর্শনীতে তাকে দেখা যায়নি। জবাবে রুক্মিণী বলেন,
“কাজের জন্য বাইরে আছি। পূজার জন্য একদিনের ছুটি নিয়ে এসেছি, কালই আবার দিল্লি ফিরতে হবে ভাইঝির জন্মদিনে।”

আর দেবের পাশে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতেই তিনি মুচকি হেসে শুধু বলেন, “আমাকে খুঁজে দেখো।”

অন্যদিকে দেব আগেই এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেছিলেন,
“যারা এসব বলে, তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। আমি ১২ বছর ধরে সম্পর্কে আছি— কখনো সেটা নিয়ে প্রচার করিনি, আজ কেন করব?”

মতামত দিন