বিনোদন
ছবি: সংগৃহীত

মিথ্যা সম্পর্কের ভিড়ে নয়, নিঃসঙ্গতাতেই শান্তি: পূর্ণিমা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা এখন সম্পর্কের জটিলতায় নিজেকে হারাতে চান না। বরং তিনি খুঁজছেন একান্ত নিঃসঙ্গতার মধ্যে শান্তি।

সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক আবেগঘন পোস্টে এই ইঙ্গিত স্পষ্ট।

নিজের ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের ওপর ভরসা করি, তারা কখনো কখনো আসলে বিষধর সাপের মতো আচরণ করে। বন্ধুত্বের মুখোশ পরে পাশে ঘোরে, সুযোগ পেলেই স্বপ্ন ও জীবনে ক্ষতি করে।’

তিনি আরও যোগ করেছেন, ‘যখন আমরা জীবনের শীর্ষে থাকি, তখন কিছু মানুষ প্রশংসার ভান করে পাশে ঘুরে। কিন্তু সময় কঠিন হলে, ঠিক মৌমাছির মতো তারা অন্য ফুলের দিকে চলে যায়।’

শেষে পূর্ণিমা তার দর্শন শেয়ার করেছেন—‘মিথ্যা সম্পর্কের জালে নিজেকে হারানোর চেয়ে নিঃসঙ্গ থাকা অনেক বেশি শান্তি, নিরাপত্তা ও মর্যাদাবান।’ এই স্ট্যাটাস ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

মতামত দিন