বিনোদন
ছবি: সংগৃহীত

পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি, বলিউডে আনন্দের ঢেউ।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, আম আদমি পার্টির রাজনীতিক রাঘব চাড্ডা শনিবার (১৮ অক্টোবর) রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের অভ্যাগত হওয়ার খুশির সংবাদ জানিয়েছেন। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

শিশুর আগমনের খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বলিউড ও রাজনৈতিক মহলে শুভেচ্ছার ঢেউ বইছে। ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে দম্পতিই আনন্দের সংবাদ ভাগাভাগি করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

অনুরাগীরা কয়েক সপ্তাহ ধরেই এই সুখবরের প্রতীক্ষায় ছিলেন। সন্তানসম্ভবা হওয়ার পর পরিবারের পরামর্শে পরিণীতি স্থায়ীভাবে দিল্লিতে অবস্থান করছিলেন। এর আগে আগস্ট মাসে দম্পতি ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল—‘১ + ১ = ৩’, যা নবজাতকের আগমনের ইঙ্গিত দেয়।

পরিণীতি ও রাঘব ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর পরিণীতি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

‘ইশকজাদে’, ‘হাসি তো ফাঁসি’ এবং ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ চলচ্চিত্রের অভিনেত্রী পরিণীতির ঘরে নতুন অতিথির আগমনে এখন পুরো বলিউড উচ্ছ্বাসে ভাসছে। যদিও দম্পতি এখনও নবজাতকের নাম প্রকাশ করেননি, ভক্তরা অধীর আগ্রহে ‘বেবি চাড্ডা’র প্রথম ঝলক দেখার জন্য অপেক্ষা করছেন।

মতামত দিন