বিনোদন
ছবি: সংগৃহীত

রিয়া মনিকে তালাকের ঘোষণা, দুধ দিয়ে গোসলের ইঙ্গিত হিরো আলমের।

নিজেস্ব প্রতিবেদক:

আবারও আলোচনায় এলেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে তিনি লেখেন, “আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।

এর আগে এক সাক্ষাৎকারে হিরো আলম জানান, তার আগের দুটি বিয়েই টেকেনি। তার ভাষায়, “যাদের বিয়ে করেছি, তারা সংসারের চেয়ে নিজেরা ফেমাস হওয়ার সুযোগ খুঁজেছে। বাইরে থেকে সংসারের কথা বললেও মনে ছিল কেবল খ্যাতি পাওয়ার ইচ্ছে।”

বর্তমানে তিনি নতুন কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। “কিছু সিনেমার গান শেষ করেছি, এগুলো শিগগিরই প্রকাশ হবে। আরও কিছু সিনেমার পরিকল্পনাও চলছে,” বলেন হিরো আলম।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে রিয়া মনি হিরো আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তিনি দাবি করেন, হিরো আলম মিথিলা নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান, এমনকি সেই নারী তাকে ধর্ষণের অভিযোগে মামলাও করেন।

রিয়া মনি জানান, এসব ঘটনার পর তিনি হিরো আলমকে তালাকনামা পাঠান। তার দাবি, তালাকের কাগজ পাওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেন হিরো আলম। যদিও পরে তিনি সংসারে ফিরে আসেন, কিন্তু আচরণে পরিবর্তন আনেননি বলেও অভিযোগ করেন রিয়া মনি।

মতামত দিন