বিনোদন
ছবি: সংগৃহীত

ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী।

নিজেস্ব প্রতিবেদক:

টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি দীর্ঘ সময় ধরে নিজের চেহারা ও লুক নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি স্পষ্ট করে জানালেন, তার সৌন্দর্য ধরে রাখতে তিনি এখনো কোনো সার্জারির সাহায্য নেননি।

পডকাস্টে উপস্থাপক যখন জানতে চান, কীভাবে তিনি চেহারায় পরিবর্তন এড়িয়েছেন, শ্রাবন্তী বলেন, “ভগবান আমাকে যেভাবে তৈরি করেছেন, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন ওঠানামা করে, তবুও মুখের রূপ একই থাকে। এখন পর্যন্ত কোনো সার্জারি করিনি, তাই একই আছি। তো আমি কীভাবে পরিবর্তন করব?”

সৌন্দর্য বাড়ানোর জন্য বোটক্সের বিষয়ে প্রশ্ন করা হলে, অভিনেত্রী বলেন, “ইনজেকশন খুব ভয় লাগে। ভবিষ্যতে হয়তো একবার চেষ্টা করতে পারি, কিন্তু এখনো করিনি।”

অভিনেত্রী বর্তমানে তার কাজ ও ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রবিন্দু। তাই তার এই সরাসরি মন্তব্য ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মতামত দিন