বিনোদন
ছবি: সংগৃহীত

শামীম জামান পেলেন বাইস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মাননা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে সম্প্রতি অনুষ্ঠিত বাইস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। দীর্ঘ সময় ধরে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা তার অভিনয় জীবনের এই সাফল্য নতুন এক স্বীকৃতি হিসেবে এসেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৪ অক্টোবর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মারগুব মোরশেদ এবং অভিনেত্রী দিলারা জামান। তারা হাতে শামীম জামানকে সম্মাননা তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর শামীম জামান বলেন, “অভিনয়ের এই দীর্ঘ যাত্রায় এমন স্বীকৃতি নতুন উদ্দীপনা যোগায়। দর্শক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আয়োজকরা জানিয়েছেন, নাট্যাঙ্গনে ধারাবাহিক অবদান এবং অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ এ বছর শামীম জামানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

মতামত দিন