বিনোদন
ছবি: সংগৃহীত

অভিনেতা পঙ্কজ ধীর আর নেই, ক্যানসারের সঙ্গে লড়াই শেষে শেষ নিঃশ্বাস মুম্বাইয়ে।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর ক্যানসারের দীর্ঘ লড়াইয়ের পর বুধবার (১৫ অক্টোবর) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

অভিনেতার বন্ধু অমিত বহল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঙ্কজ ধীর বিশেষভাবে পরিচিত ‘মহাভারত’ ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য, যা ৮০ ও ৯০-এর দশকের দর্শকদের মনে আজও জীবন্ত। তিনি শুধুমাত্র টেলিভিশনে নয়, বলিউডের বিভিন্ন চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’ এবং ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’।

শেষ কয়েক মাসে শারীরিক অবস্থা খারাপ হলে একটি জটিল অস্ত্রোপচারও করা হয়। সবশেষে স্বাস্থ্য জটিলতার কারণে তিনি জীবন হারান।

অভিনয়ের পাশাপাশি পঙ্কজ ধীর পরিচালনাতেও সক্রিয় ছিলেন এবং দুটি হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার ৫৫ বছরের অভিনয়জীবন ধারাবাহিক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজ—সব ক্ষেত্রেই বিস্তৃত ছিল। ২০২৪ সালে তিনি ‘ধ্রুব তারা’ ধারাবাহিকেও অভিনয় করছিলেন।

‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তাকে এক প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছে।

শেষকৃত্য মুম্বাইয়ে বুধবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হবে।

মতামত দিন