রাকিব সরকারের সঙ্গে ফের এক ফ্রেমে মাহিয়া মাহি, জল্পনা ভক্তদের মাঝে।
বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে তাকে কোথাও দেখা যায়নি।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশাআল্লাহ’, সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি। মজার বিষয় হলো, মাহির পোস্টের প্রায় এক ঘণ্টা আগেই রাকিব সরকারও তার ফেসবুক প্রোফাইলে একই ছবি শেয়ার করেন।
একই সময়ে একই ছবি পোস্ট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই মনে করছেন, হয়তো আবারও কাছাকাছি এসেছেন মাহি ও রাকিব। কেউ কেউ মন্তব্য করছেন, “আলহামদুলিল্লাহ, আগের মতো সব ঠিক হয়ে যাক।” আরেকজন লিখেছেন, “দুজনকে একসঙ্গে দেখে ভালো লাগলো।”
ভক্ত-অনুরাগীদের মধ্যে এখন জোর গুঞ্জন—বিচ্ছেদের পর হয়তো নতুন করে শুরু হতে যাচ্ছে তাদের সংসারজীবন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে।
মতামত দিন