বিনোদন
ছবি: সংগৃহীত

আবার বিয়ে করেছেন রোবাইয়াত ফাতিমা তনি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যু এক বছরের কম সময়ের মধ্যে নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করলেন। তাঁর নতুন স্বামীর নাম মো. সিদ্দিক।

নবদম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তনি স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেন, যেখানে লেখা ছিল, “তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরের একটি দিনই যথেষ্ট নয়।” অন্যদিকে সিদ্দিকও ফেসবুকে স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। জন্মদিনকে বিশেষ করার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তনি এই নিয়ে নানা সামাজিক প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে পড়েছেন, বিশেষত বয়সের ব্যবধান ও তার ব্যক্তিগত জীবন নিয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে শাহাদাৎকে বিয়ে করেছিলেন তিনি।

মতামত দিন