কানাডার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি,নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু।
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ গায়িকা কেটি পেরি আবারও জনচক্ষুর সামনে আসে। এ বার তাদের দেখা গেছে প্রমোদতরীতে ঘনিষ্ঠ অবস্থায়, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে হয়েছে নতুন আলোচনার বিষয়।
দৃশ্যমান ছবিতে কেটি পেরি কালো সাঁতারের পোশাক পরিহিত এবং চুল উপরের দিকে তুলে রাখা অবস্থায় দেখা গেছে। ট্রুডো ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত অবস্থায় জিন্স ট্রাউজার পরিহিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা নৌকার আড়ালে নিজেদের ব্যক্তিগত সময় উপভোগ করতে চেয়েছিলেন। কেটি ট্রুডোর গলায় হাত জড়িয়ে চুম্বন করছেন, এবং সাবেক প্রধানমন্ত্রীও তার সান্নিধ্য উপভোগ করছেন।
তাদের ঘনিষ্ঠ মুহূর্তটি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়েছে।যদিও এই বিষয়ে কেটি পেরি বা ট্রুডো এখনো কোনো প্রতিক্রিয়া দেননি, তবে ছবি দেখেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া ও আলোচনা শুরু হয়ে গেছে।

সূত্র: পেজ সিক্স, এনডিটিভি
মতামত দিন