বিনোদন
ছবি: সংগৃহীত

মসজিদে জুতা পরে বিতর্কে সোনাক্ষী,সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড়।

নিজেস্ব প্রতিবেদক:

আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের পবিত্র প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছিলেন সোনাক্ষী সিনহা। কিন্তু সেই নির্জন প্রশান্তির মুহূর্তই মুহূর্তে রূপ নিল এক তীব্র বিতর্কে।

অভিনেত্রীর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তিনি মসজিদের ভেতরে জুতা পরে হাঁটছেন—আর এতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়।

গত শুক্রবার (১০ অক্টোবর) ইনস্টাগ্রামে সাদা পোশাক ও মাথায় ওড়না পরা নিজের কয়েকটি ছবি পোস্ট করেন সোনাক্ষী। ক্যাপশনে লেখেন, “আবুধাবিতেই পেলাম কিছুটা সুকুন।” মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে প্রশংসার পাশাপাশি প্রশ্ন ওঠে—‘মসজিদে জুতা পরে ঢোকা কি অনুমোদিত?’

বিতর্ক বাড়তেই অবশেষে নীরবতা ভাঙেন সোনাক্ষী। এক সমালোচকের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, “জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। এখন ট্রল শেষ? এবার নিজের জীবনে মন দিন।”

অভিনেত্রীর ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা থামেনি। তবে অনেকেই তার পক্ষে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “দীপিকা পাড়ুকোন যখন একই মসজিদে হিজাব পরে গিয়েছিলেন, তখনও সমালোচনা হয়েছিল। এখন সোনাক্ষীর পালা। কাউকে শান্তিতে থাকতে দিন।”

উল্লেখ্য, সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের সম্পর্ক ও আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে আগেও কম বিতর্ক হয়নি।  এ প্রসঙ্গে তিনি বারবার বলেছেন, “ধর্ম আমাদের সম্পর্কে বাধা নয়, বরং আমরা একে অন্যের প্রথা ও বিশ্বাসকে সম্মান করি। আমাদের সম্পর্কের ভিত্তিই পারস্পরিক শ্রদ্ধা।”

মতামত দিন