বিনোদন
ছবি: সংগৃহীত

দেবের জীবনের অজানা অধ্যায়: সংগ্রাম, আস্থা ও মা কালের ছায়া।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতীয় বাংলা চলচ্চিত্রের সুপারস্টার ও রাজনীতির শক্তিশালী মুখ, দেব, যে আজ লাখো মানুষের প্রেরণা, তার এই সফলতার আড়ালে লুকিয়ে আছে অবিশ্বাস্য সংগ্রামের গল্প। এক সময় প্রযোজকের দরজায় দরজায় ঘুরে কাজের চেষ্টা করেছেন, আজ তিনি সিনেমা ও রাজনীতির ময়দানে নিজের অবস্থান শক্ত করেছেন।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, “নিজের বন্ধুদের সঙ্গেও মানসিক লড়াই করতে হয়। সিনেমা বানানো যত সহজ, তার প্রচার ও মুক্তি দেওয়া তার চেয়ে কঠিন।” জীবনের এই যুদ্ধে তার মানসিক শক্তি কোথা থেকে আসে, তা জানতে চাইলে তিনি বলেন, “মায়ের কাছে আশ্রয় নিই। আগে তারাপীঠে যেতাম, শুভশ্রীও সঙ্গে থাকত। অনেকবার দক্ষিণেশ্বরেও গিয়েছি। মনের কথা বলার মানুষ খুব কম, তাই ছুটে যাই মা কালের কাছে। আমাদের বাড়িতেও পূজাপাঠের চল আছে, স্নান করে পূজা না করে বের হওয়া যায় না।”

সাফল্যের সঙ্গে আসা মানুষের প্রত্যাশা ও আবেগের চাপ নিয়েও দেব খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, “আমার আবেগ বিক্রি করার চেষ্টা মানুষ করতে পারে। কে কোথায় আমাকে ব্যবহার করবে তা বোঝা খুব কঠিন।” ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়েও তিনি সতর্ক, “যশ-খ্যাতি, মানুষের ভালোবাসা—একদিন অন্য কেউ আমার জায়গা নেবে। সেই সময় যেন দেরিতে আসে, সেটা নিয়েই লড়াই।”

দেবের ক্যারিয়ারের শুরু হয়েছিল ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে। যদিও এটি বক্স অফিসে সাফল্য পায়নি, দ্বিতীয় সিনেমা ‘আই লাভ ইউ’ (২০০৭) তার পথ খুলে দেয়। অনেকেই জানেন না, অভিনয়ে পা রাখার আগে তিনি মুম্বাইয়ে ক্যাটারার বাবার সহকারী হিসেবে কাজ করেছেন এবং কলেজে পড়ার সময় বাবাকে কাজে সাহায্য করতেন। এই অভিজ্ঞতা দেখিয়েছে, কীভাবে পরিশ্রম, ব্যর্থতা ও জেদ মিলে তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

মতামত দিন