সম্মাননা স্মারক পেলেন শবনম বুবলি।
ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমার সাফল্যের পাশাপাশি এবার তিনি পেয়েছেন এক বিশেষ সম্মাননা—আলোকিত নারী সম্মাননা ২০২৫।
রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে বুবলী বলেন, এমন স্বীকৃতি সবসময় অনুপ্রেরণার জায়গা তৈরি করে। বিশেষ করে, যখন নারী হিসেবে আলাদাভাবে সম্মান জানানো হয়, তখন গর্বটাও একটু বেশিই কাজ করে। আর সেটি যদি আসে নিজের পছন্দের একজন অভিনেত্রীর হাত থেকে, তাহলে তো সেটা আরও স্মরণীয়।
‘জংলি’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শুরু থেকেই দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। পরিবারসহ অনেকে হলে গিয়ে দেখছেন, যা একজন শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি।
এদিকে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’-এর নতুন কাজ খুব শিগগিরই শুরু করবেন বলেও জানান বুবলী। পাশাপাশি তিনি এখন তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন।
মতামত দিন