বিনোদন
ছবি: সংগৃহীত

হুমায়ূন আহমেদ ও মায়ের স্মৃতির প্রতি সম্মান রেখে নুহাশ হুমায়ুনের সংযত বক্তব্যে।

নিজেস্ব প্রতিবেদক:

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সম্পর্কিত বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন তার ছেলে,চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ুন। গুলতেকিন খানের ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর তিনি নিজের প্রতিক্রিয়ায় সংযত ও ভারসাম্যপূর্ণ অবস্থান দেখিয়েছেন।

গত শুক্রবার গুলতেকিন খান তার ফেসবুক পেজে প্রয়াত হুমায়ূন আহমেদের সঙ্গে ব্যক্তিগত ও সাংসারিক জীবনের একটি দুঃখজনক অভিজ্ঞতা তুলে ধরেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে স্যোশাল মিডিয়ায় দ্বিমুখী প্রতিক্রিয়া সৃষ্টি করে। একপক্ষ গুলতেকিনের পাশে দাঁড়ায় ও তার যন্ত্রণার প্রতি সহমর্মিতা দেখায়, অন্যপক্ষ হুমায়ূন আহমেদের স্মৃতি কলুষিত হওয়ার অভিযোগ তোলে।

শনিবার (৪ অক্টোবর) নুহাশ হুমায়ুন ফেসবুকে লিখেছেন, একজন শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য শ্রদ্ধা করা যায়, তবে তার ব্যক্তিজীবনে সমস্যা থাকতে পারে—এ দুটোই সত্য হতে পারে। তিনি আরও যোগ করেন, মানুষ জটিল এবং ভুলপ্রবণ; কেউ কোটি মানুষকে আনন্দ দিতে পারে,অথচ কাছের একজনকে কষ্ট দিতে পারে। এর মানে এটি নয় যে, যে কষ্ট পেয়েছে সে চুপ থাকবে, এবং মৃত ব্যক্তিকে অসম্মান করা উচিতও নয়।

নুহাশের এই মন্তব্যে স্পষ্ট যে, তিনি পিতার শিল্প ও সৃষ্টিশীলতার মর্যাদা রক্ষা করছেন, অন্যদিকে মায়ের কষ্ট ও অভিব্যক্তির অধিকারও অস্বীকার করছেন না।

এ ঘটনায় নুহাশ তার নিজের ক্যারিয়ারের প্রতিফলনও দেখিয়েছেন। তিনি বাবা হুমায়ূনের সৃষ্টিশীল ঐতিহ্য ও মায়ের সাহসিকতার ছায়া বহন করে নিজের পথ এগিয়ে চলেছেন। সম্প্রতি তিনি কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হরর ও ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘২ষ’ প্রদর্শনের মাধ্যমে নিজেকে  পরিচয় করিয়েছেন।

নুহাশের সংযত অবস্থান প্রমাণ করে, পরিণত দৃষ্টিভঙ্গি এবং ভারসাম্য একজন শিল্পীর বড় পরিচয়।

মতামত দিন