ইচ্ছা আছে আরও ৯৮টা সন্তানের মা হওয়ার: পরীমনি।
অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই ঢালিউড তারকা পরীমনি বেশি আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তিনি শেয়ার করেন পারিবারিক জীবন, আবেগ আর নানা অভিজ্ঞতা।
প্রায় ১০০ মিনিটের এই আলাপে উঠে এসেছে অনেক অজানা কথা। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে কথোপকথনে পরীমনি জানান, এখন তিনি আগের চেয়ে অনেক ভেবেচিন্তে কাজ করেন। এর পেছনে মূল কারণ তার সন্তানরা।
নায়িকা বলেন, “আমার এতদিন কোনো সঞ্চয় ছিল না। এখন থেকে মাসে একটা সঞ্চয় করি, বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও আয় হয়, সেটা যেন ওরা ভবিষ্যতে ব্যবহার করতে পারে।”
হাসতে হাসতে তিনি যোগ করেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা। তবে ইচ্ছা আছে আরও ৯৮টা সন্তানের মা হওয়ার। মোট ১০০ জনকে মানুষ করে তোলার স্বপ্ন দেখি। আল্লাহ যেন সেই শক্তি আর সামর্থ্য দেন।”
পরীমনির ভাষায়, নায়িকা বা ব্যক্তি পরীমনি ব্যর্থ হতে পারেন, কিন্তু মা হিসেবে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
পডকাস্টে তিনি আরও জানান, সিনেমায় অভিনয়ের আগে নাচ শেখার জন্য ভর্তি হয়েছিলেন এক স্কুলে। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, লজ্জায় আর কখনো স্কুলে ফেরেননি।
এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।
মতামত দিন