বিনোদন
ছবি: সংগৃহীত

আমরা খুব ভালো বন্ধু অল্প সময়ের মধ্যেই ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে আমদের সৃজিত প্রশঙ্গে সুস্মিতা।

নিজেস্ব প্রতিবেদক: 

টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি ফের আলোচনার কেন্দ্রে এসেছেন। দুর্গাপূজার উজ্জ্বল মুহূর্তে একসঙ্গে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২৯ অক্টোবর) সৃজিত নিজের সামাজিকমাধ্যমে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, তারা একে অন্যের দিকে বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ দৃষ্টিতে তাকাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই ‘প্রেমময় দৃষ্টির’ কারণে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছেন।

সুস্মিতা চ্যাটার্জি বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “আমরা দুজনে খুব ভালো বন্ধু।খুব অল্প সময়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। যারা এসব নিয়ে আলোচনা করছেন, তাদের বিষয়ে আমার কিছু বলার নেই।”

সৃজিত ও সুস্মিতার বন্ধুত্বের সূত্রপাত তাদের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর সেট থেকেই। এ ছবিতে সুস্মিতা প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করেছেন। এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না।

অন্যদিকে, সৃজিতের ব্যক্তিগত জীবনও বর্তমানে সংবাদমাধ্যমের নজর কেড়েছে। সৃজিতের সঙ্গে বিয়ে করে মিথিলা নতুন জীবন শুরু করেছিলেন, এবং একসময় তাদের সুখী দাম্পত্য নিয়ে আলোচনাও ছিল তুঙ্গে। তবে সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। মিথিলা একটি পডকাস্টে স্পষ্ট কিছু না বলে উল্লেখ করেছেন যে, বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করবেন না।

টালিউডে এখন এই তিনজনকে কেন্দ্র করে বন্ধুত্ব, কাজ এবং ব্যক্তিগত জীবনের সংযোগ নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষত দুর্গাপূজার সময় তোলা ছবি এবং নতুন ছবির সেটের বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলো এখন নেটিজেনদের মধ্যে বড় আলোচনার বিষয়

মতামত দিন