বিনোদন
ছবি: সংগৃহীত

জুবিন গর্গের মৃত্যুর তদন্তে গ্রেপ্তার শেষ মুহূর্তের ভিডিও করা সহশিল্পী।

নিজেস্ব প্রতিবেদক: 

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের রহস্যময় মৃত্যুর তদন্তে নতুন মোড় এসেছে। আসাম পুলিশ এবার গায়কের দুই ঘনিষ্ঠ সঙ্গী— ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে  গ্রেপ্তার করেছে।
এ নিয়ে এ মামলায় চারজনকে আটক করা হলো।

ভারতীয় গণমাধ্যম জানায়, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নেওয়ার সময় জুবিন একটি পার্টিতে যোগ দেন। স্কুবা ডাইভিংয়ের পর তাকে পানিতে ভেসে থাকতে দেখা যায় এবং সেখান থেকেই উদ্ধার করা হয়।

পুলিশের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, ডাইভিংয়ের সময় জুবিনের খুব কাছে ছিলেন গোস্বামী,  আর সেই দৃশ্য ধারণ করছিলেন অমৃতপ্রভা। ছয় দিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পর তাদের আনুষ্ঠানিক ভাবে গ্রেপ্তার করা হয়। এর আগে ১ অক্টোবর গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসব আয়োজক শ্যামকানুকেও আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, অবহেলা ও অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

১৯৭২ সালে মেঘালয়ের তুরায় জন্ম নেওয়া জুবিন গর্গ ছিলেন উত্তর-পূর্ব ভারতের সংগীত অঙ্গনের উজ্জ্বলতম তারকা। ১৯৯২ সালে প্রথম অ্যালবাম অনামিকা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০০৬ সালে বলিউড সিনেমা গ্যাংস্টার-এর ইয়া আলি গান তাকে জাতীয়ভাবে খ্যাতি এনে দেয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৪০টিরও বেশি ভাষায় প্রায় ৩২ হাজার গান গেয়েছেন। পাশাপাশি অসমীয় চলচ্চিত্রে অভিনয়ও করেছেন এবং ২০০৯ সালে দিলরুবা গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সংগীতশিল্পী হিসেবে যেমন তিনি প্রভাবশালী ছিলেন, তেমনি সুরকার, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও রেখেছেন স্বতন্ত্র ছাপ।

মতামত দিন