বিনোদন
ছবি: সংগৃহীত

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে ইউটিউবের ওপর মামলা করলেন ঐশ্বরিয়া-অভিষেক।

নিজেস্ব প্রতিবেদক: 

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ভুয়া ভিডিওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। তারা অভিযোগ করেছেন, ইউটিউবে প্রচারিত এসব ভিডিও বিভ্রান্তিকর ও মানহানিকর।

তারকা দম্পতি আদালতের মাধ্যমে ইউটিউব এবং এর মালিকানা সংস্থা গুগলের বিরুদ্ধে ৪৫০,০০০ ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি তারা চেয়েছেন, এ ধরনের ভিডিও ভবিষ্যতে আর কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করা যেন নিষিদ্ধ করা হয়।

পিটিশনে তারা উল্লেখ করেছেন, ভিডিওগুলোতে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে যৌন ও মানহানিকর কনটেন্ট তৈরি করা হয়েছে। উদাহরণ হিসেবে আবেদনে বলা হয়েছে, ‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো অভিনেত্রীকে চুম্বন করছেন’ বা ‘ঐশ্বরিয়া রাই ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন’—এই ধরনের  সম্পূর্ণ মনগড়া দৃশ্যের ভিডিও তৈরি হয়েছে।

তারা যুক্তি দেন, এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের সুনাম ক্ষুণ্ণ করছে না, বরং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারেও গুরুতর আঘাত হাচ্ছে।

মতামত দিন