বিনোদন
ছবি: সংগৃহীত

বোরকা পরে সন্তানদের টিকা দেওয়ার জন্য হাসপাতালে পরীমনি।

নিজেস্ব প্রতিবেদক: 

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বুধবার (১ অক্টোবর) দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে হাসপাতালে টিকা দিতে যান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বোরকা পরে সন্তানদের সঙ্গে গাড়িতে বসে কথা বলছেন পরীমনি।

হাসপাতালে পৌঁছে রাজ্য ও প্রিয়ম টিকা গ্রহণ করেন। ভিডিওতে পরীমনি লিখেছেন, “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কী করে।”

ভক্তরা পরীর বোরকা পরা লুকের প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন, “মাশাআল্লাহ, পরীমনি আপু বোরকাতে খুব সুন্দর লাগছে।” এটি শুধুমাত্র সন্তানদের টিকা দেওয়ার মুহূর্ত নয়, মায়ের নতুন রূপও অনুরাগীদের মন কেড়েছে।

মতামত দিন