বিনোদন
ছবি: সংগৃহীত

পাকিস্তানি খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই।

নিজেস্ব প্রতিবেদক: 

পাকিস্তানি চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের দিকে দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভোলা দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ডায়াবেটিস সমস্যার কারণে সম্প্রতি এক পা কেটে ফেলা হয়। এরপর ফুসফুসে সংক্রমণ ও কিডনির সমস্যায় তার অবস্থা আরও খারাপ হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

চলচ্চিত্র ও টিভি নাটকে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য ভোলা দর্শকদের কাছে বিশেষ পরিচিত ছিলেন। শক্তিশালী অভিনয় ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে তাকে ললিউডের ‘আইকনিক ভিলেন’ হিসেবেও মনে রাখেন অনেকে।

তার মৃত্যুতে পাকিস্তানের বিনোদন জগতে শোকের ছায়া নেমেছে। ভক্ত ও সহকর্মীরা তাকে স্মরণ করছেন একজন বিশেষ অভিনেতা হিসেবে, যিনি অভিনয় দিয়ে দর্শকদের মনে অমর হয়ে থাকবেন।


মতামত দিন