বিনোদন
ছবি: সংগৃহীত

জুবিন গর্গের মৃত্যু মামলায় নতুন মোড়, ম্যানেজার ও ফেস্টিভাল অর্গানাইজার গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক: 

আসামের সংগীতাঙ্গনে শোকের আবহের মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার হলেন তার দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সিআইডির বিশেষ তদন্ত দল মঙ্গলবার রাতে গুরুগ্রামের একটি ফ্ল্যাট থেকে সিদ্ধার্থ শর্মাকে আটক করে। অন্যদিকে সিঙ্গাপুর থেকে দিল্লিতে ফিরতেই বিমানবন্দরে গ্রেপ্তার হন শ্যামকানু মহন্ত। বুধবার ভোরে দুইজনকেই দিল্লি থেকে বিমানে করে গুয়াহাটি আনা হয়।

এর আগে এই মামলায় জুবিন গর্গের ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতিকেও পুলিশ আটক করেছিল।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়কের মর্মান্তিক মৃত্যু ঘটে। এরপরই আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের তদন্ত দল গঠন করে। তদন্তের অংশ হিসেবে ম্যানেজার, অর্গানাইজার এবং সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের সাক্ষ্য দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়।

প্রসঙ্গত, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কয়েকদিন আগেই জানিয়েছিলেন—শর্মা ও মহন্তের বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তায় লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তার পরপরই এ গ্রেপ্তারি অভিযান সফল হয়।

মতামত দিন