বিনোদন
ছবি: সংগৃহীত

সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে নতুন তথ্য, পডকাস্টে মুখ খুললেন মিথিলা।

নিজেস্ব প্রতিবেদক: 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রথমবার সরাসরি মন্তব্য করেছেন। এর মধ্যেই আগের সুখী দম্পতি হিসেবে পরিচিত মিথিলা ও পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্ক ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।

মিথিলা জানান, গত বছরের জুলাই মাসের পর তিনি কলকাতায় যাননি, কারণ ভিসা সমস্যার কারণে যাত্রা সম্ভব হয়নি। এ বক্তব্য শোনার পর থেকেই অনেকে অনুমান করছেন, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চাইলেন, সৃজিত কি এখনও তার স্বামী। উত্তরে মিথিলা কিছুটা কৌশলী হয়ে বলেন, “অনেকে এটা বলছে, আমি সরাসরি কিছু বলতে চাই না।” তবে তিনি নিশ্চিত করেছেন, তার পাসপোর্টে এখনো স্বামীর নাম আছে।

এই উপস্থিতি ছিল মিথিলার জন্য প্রথম প্রকাশ্য প্ল্যাটফর্ম যেখানে তিনি ব্যক্তিগত জীবন সংক্রান্ত কিছু অজানা দিক শেয়ার করেছেন। ‘ডক্টর’ উপাধি প্রাপ্তির পর এটি তার প্রথম এমন প্রকাশ্য সাক্ষাৎকার।

মতামত দিন