বিনোদন
ছবি: সংগৃহীত

নতুন ফটোশুটে আলোচনায় পরী মণি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউডের আলোচিত তারকা পরী মণি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্ত কিংবা ব্র্যান্ডের কাজের ছবি শেয়ার করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে তিনটি নতুন ছবি পোস্ট করেন, যা দ্রুতই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ছবিগুলো তোলা হয়েছে একটি গহনার ব্র্যান্ডের প্রচারণার জন্য। নীল ও সোনালি রঙের লেহেঙ্গা পরিহিতা পরীকে দেখা গেছে ঐতিহ্যবাহী ভারী গহনায়—নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি পরা অবস্থায়।তার ভিন্নরূপ লাস্যময়ী উপস্থিতি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

অভিনয়জীবনের শুরু থেকেই পরী ছিলেন আলোচনায়। ক্যারিয়ারের প্রথম দিকে কোনো সিনেমা মুক্তি না পেলেও টানা ২২টি চলচ্চিত্রে একসঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি সাড়া ফেলেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এরপর অন্তরজ্বালা, ধূমকেতু, রক্ত, স্বপ্নজাল ও আরও ভালোবাসবো তোমায়সহ একাধিক সিনেমায় কাজ করেছেন এই নায়িকা।

মতামত দিন