বিনোদন
ছবি: সংগৃহীত

২৫ বছর পূর্তিতে শাকিব খান পেলেন বিশেষ সম্মাননা সিলভার জুবিলি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাকিব খান ২৫ বছর পূর্ণ করলেন সিনেমার জগতে। এই দীর্ঘ  পথচলায় তার অবদানকে সম্মান জানিয়ে নতুন এক পুরস্কার দেওয়া হয়েছে তাকে।

মেগাস্টার শাকিব খান নিজেই প্রকাশ করেছেন এই সম্মাননার সঙ্গে জড়িয়ে তার অনুভূতি ও কাজের গল্প।

নির্দিষ্টভাবে, তাকে দেওয়া হয়েছে ‘সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’। ৭ সেপ্টেম্বর দেশীয় গণমাধ্যম দ্য ডেইলি স্টার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। তবে যুক্তরাষ্ট্র সফরের কারণে নায়ক তখন উপস্থিত থাকতে পারেননি।

দেশে ফেরার পর শাকিব খান ব্যক্তিগতভাবে এই স্বীকৃতি গ্রহণ করেন। এরপর তিনি ফেসবুকে লিখেছেন, “চলচ্চিত্রে রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আমাকে আরও পরিশ্রমী হওয়ার প্রেরণা দেবে। বাংলা সিনেমাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার জন্য আমার প্রচেষ্টা চলবে। আমার প্রিয় দর্শক এবং ভক্তদের প্রতি অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া এ সম্ভব হতো না।”

মতামত দিন