বিনোদন
ছবি: সংগৃহীত

নায়িকা শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা,পুরনো ইন্টারভিউ ভাইরাল।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার একটি পুরনো ইন্টারভিউ সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা এবং সমালোচনার ঝড় ওঠেছে।

ইন্টারভিউতে পূর্ণিমা বলেন, ‘ফেরদৌস ও আমিন খান তখন কোনো নায়িকার সঙ্গে উল্লেখযোগ্য রোমান্টিক জুটি গড়তে পারছিলেন না। সব আলোচনার কেন্দ্রে ছিলেন শাবনূর আপু। তখন সবাই তার সঙ্গে সিনেমা করতে ব্যস্ত ছিলেন।’

তিনি জানান, নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করতে ঢালিউডের কিংবদন্তি মান্নার সঙ্গে জুটি বাঁধেন। পূর্ণিমার কথায়, ‘মান্না ভাই নিজেও বলেছিলেন, চলুন একসাথে কাজ করি। আমরা জুটি বাঁধলাম এবং ছবিটি হিট করল।’

তিনি আরও বলেন, তাদের সফল জুটির পর হঠাৎ করে শাবনূরও মান্নার সঙ্গে কাজ করতে আগ্রহ দেখান। এরপর মান্না-শাবনূর জুটি নিয়েও নতুন আগ্রহ এবং পরিকল্পনা তৈরি হয়।

ভিডিও শেয়ার হওয়ার পর নেটিজেনদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ পূর্ণিমার স্পষ্টবাদিতা প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে পুরনো প্রসঙ্গকে আলোচনায় আনার প্রচেষ্টা হিসেবে দেখেছেন।

চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের অভিজ্ঞতা শেয়ার করা ঢালিউডের অতীত বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এতে তারকাদের পর্দার বাইরে সংগ্রাম এবং সম্পর্কের বাস্তবতা উঠে আসে।

যদিও পূর্ণিমা বা শাবনূর এ বিষয়ে নতুন মন্তব্য করেননি, তবুও ভাইরাল হওয়া এই ইন্টারভিউ স্মরণ করিয়ে দিচ্ছে ঢালিউডের সোনালি দিনের জুটিগুলোর পেছনের অনেক না বলা গল্প।

মতামত দিন