ছেলে আব্রাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছায় আবেগঘন বার্তা শাকিব খানের।
ঢালিউড সুপারস্টার শাকিব খান ছেলে আব্রাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ছেলের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত নিয়ে একটি ভিডিও শেয়ার করেন তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জয়কে উদ্দেশ করে আবেগঘন বার্তা দেন শাকিব।
তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। আল্লাহর কাছে দোয়া করি, তুমি যেন বেড়ে ওঠো সৎ, সাহসী আর হৃদয়বান মানুষ হয়ে। তোমার জীবন সুখ, শান্তি ও সাফল্যে ভরে উঠুক—এটাই আমার একমাত্র কামনা।’
শাকিব আরও উল্লেখ করেন, ‘মনে রেখো, যখনই আমাকে প্রয়োজন হবে আমি তোমার পাশে আছি। অনেক ভালোবাসা রইল তোমার জন্য, আমার ছেলে।’
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস বিয়ে করেন।দীর্ঘ আট বছর তারা বিষয়টি গোপন রাখেন। ২০১৬ সালে সন্তান জন্মের পর অপু সংবাদমাধ্যমে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে।

মতামত দিন