দীর্ঘ ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন কিং খান শাহরুখ।
বলিউডের কিং খান শাহরুখ খান অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করলেন। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে সেরা অভিনেতার সম্মাননা প্রদান করেন।
চার বছরের বিরতির পর ‘পাঠান’, ‘জাওয়ান’ এবং ‘ডাঙ্কি’ ছবি দিয়ে সিনেমাপ্রেমীদের মন জয় করার পর এবার এই জাতীয় সম্মান তাঁর সেই প্রত্যাবর্তনকে আরও উজ্জ্বল করল।
পুরস্কার গ্রহণের জন্য শাহরুখ পোল্যান্ডে চলমান শুটিং থেকে বিরতি নেন। অনুষ্ঠানে তিনি কালো শেরওয়ানি ও সানগ্লাস পরে হাজির হন। উপস্থিতিতে তিনি সহ-অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সঞ্চালক যখন তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন, তখন তিনি ‘ফ্লাইং কিস’ দিয়ে সাড়া দেন।
এ বছর ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য বিক্রান্ত মাসেও তিনি যৌথভাবে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হন। অন্যদিকে, রানি মুখার্জি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন। দক্ষিণী সিনেমার মেগাস্টার মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়। এছাড়া, ‘কাঁঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’ নির্বাচিত হয় সেরা হিন্দি ছবি হিসেবে, আর ‘স্যাম বাহাদুর’ টিম তিনটি জাতীয় পুরস্কার অর্জন করে।
মতামত দিন