আমি চাই মানুষ আস্তে আস্তে তাকে ভুলে যাক: তাহসান।
২৫ বছরের দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হৃদয়স্পর্শী গান উপহার দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তাহসান খান। পাশাপাশি অভিনয় করেও তিনি দর্শকদের মন জয় করেছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এক কনসার্টে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। খবরটি ভক্তদের জন্য এক ধরনের ধাক্কা। তবে তাহসান তার সিদ্ধান্তে দৃঢ়। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফর শেষ করে ঢাকায় দু’একটি কনসার্টে অংশ নেবেন এবং একটি নতুন গান প্রকাশ করবেন। এরপরই তিনি গানের আঙ্গিনায় নিজেকে গুটিয়ে নেবেন।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান জানিয়েছেন, তিনি চান মানুষ আস্তে আস্তে তাকে ভুলে যাক। এজন্যই তিনি ইতিমধ্যেই সামাজিক মাধ্যম থেকে নিজেকে কম সক্রিয় করে রেখেছেন।
এই দীর্ঘ সংগীত যাত্রার স্মৃতির মধ্যে সবচেয়ে গেঁথে থাকা মুহূর্ত জানতে চাইলে তিনি বলেন, “মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সঙ্গে গান গাওয়ার সময়গুলোই আমার কাছে সবচেয়ে প্রিয়। সেই মুহূর্তগুলো আমি কখনো ভুলব না।”
সবশেষে তিনি বলেন, “অভিনয়ে আমি আগে ইতি টেনেছি। এবার একইভাবে গানেরও ইতি টানছি।”

মতামত দিন