বিনোদন
ছবি: সংগৃহীত

গুজবের শিকার হানিয়া আমির, হাসান মাসুদ জানালেন আসল সত্য।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় সফরে এসে ভক্তদের ভালোবাসায় ভাসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে তিনি গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে পা রাখেন।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে তার উপস্থিতি ঘিরে দেশি ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে।

তবে সফরের দ্বিতীয় দিন থেকেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর একটি পোস্ট। সেখানে দাবি করা হয়, শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানিয়েছেন হানিয়া। এমনকি মিথ্যা ও বর্ণবাদী মন্তব্যও যোগ করা হয় পোস্টে।

ভাইরাল হওয়া এসব পোস্টে আরও বলা হয়, অনুষ্ঠানে দেশের একাধিক তারকা উপস্থিত ছিলেন এবং  সবার সঙ্গে সৌজন্য বিনিময় করলেও হাসান মাসুদের চেহারার কারণে তাকে উপেক্ষা করেন হানিয়া।

কিন্তু বাস্তবে এমন কোনো ঘটনার অস্তিত্বই নেই। অভিনেতা হাসান মাসুদ নিজেই বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, “আমি দীর্ঘদিন ধরে কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। হানিয়া আমিরকেও চিনি না, তিনি কবে বাংলাদেশে এসেছেন তাও জানি না। পুরো ব্যাপারটাই মনগড়া এবং বিব্রতকর।”

এর মধ্যেই হানিয়া আমির ঢাকায় কাটানো সময়কে উপভোগ করছেন বলে জানিয়েছেন। ভক্তরা সামাজিকমাধ্যমে তার সফর ঘিরে উত্তেজনা ভাগ করে নিচ্ছেন। 

মতামত দিন